সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

বৃষ্টিমুখর বাদলদিনে

                    তাপস বন্দ্যোপাধ্যায়

                    

মেঘ করেছে মেঘ করেছে

বৃষ্টি আসে কই

ঐ ঝরেছে টাপুরটুপুর 

ইলশেগুঁড়ি র সই।

ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি 

ইলিশ মাছ কই

সবুর কর রহিমচাচা

নাও ছেড়েছে ওই।

নদীর জলে বৃষ্টি পড়ে

ছেলের দল কই

মাছ ধরছে ছেলের দল 

গামছা ছেঁকে ওই।

কি উঠেছে কি উঠেছে

দেখনা গিয়ে তুই

 খলসে পুঁটি খয়রা চেঙো 

কাৎলা মৃগেল রুই

মাছ ভেজেছে রান্নাঘরে

পুচকের দল  কই

পুচকের দল উঠোন জলে

 নৌকো ভাসায়  ওই।

 একটি বুঝি ময়ূরপঙ্খি 

 একটি পালতোলা

 কল্পনা জাল বুনতে বুনতে

 পৌঁছবে লালগোলা।

 উঠোন জুড়ে বৃষ্টি পড়ে

 টাপুরটুপুর টই

 ভিজছে খোকা ভিজছে খুকু

 শিকেয় তুলে বই।

 মেঘ পরেছে বৃষ্টি শাড়ি 

 ময়ূর নাচে কই

 ওই দেখনা মন ময়ূরী

 নাচছে তাথৈ থৈ। 

0 comments: