সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
একুশ
কাকলি ঘোষ
একুশ মানে বিপ্লব
আর বিদ্রোহেরই বান ,
একুশ মানে ফুল পাখি নয়
রক্ত ঝরা গান।
একুশ হল আগুন ফাগুন
কালবোশেখি ঝড় ,
একুশ মানে ই অত্যাচারীর
কণ্ঠ চেপে ধর।
আমার একুশ মায়ের ভাষা
হৃদয় জোড়া টান ,
আমার একুশ তপ্ত বুলেট
ঝাঁঝরা করে প্রাণ।
একুশ আনে বেপরোয়া
যৌবনেরই রাগ ,
একুশ জানে বিন্নি ধানে
তাজা খুনের দাগ।
একুশ মানে শবের মিছিল
একুশ ভালোবাসা ,
শহীদ ভাইয়ের রক্তে রাঙা
আমার মাতৃভাষা ।
Subscribe to:
Comments (Atom)
0 comments:
Post a Comment