সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 শীতটা যখন

  বদ্রীনাথ পাল


শীতটা যখন কড়া নাড়ে দোরে-

কুয়াশ তখন ঝাঁপিয়ে পড়ে ভোরে,

শিশির কণা মাতন লাগায় ঘাসে-

প্রভাত আলোয় ঝিলমিলিয়ে হাসে !


খুশির হাওয়া সর্ষে গাঁদার বনে-

পাগল করা মৌমাছি গুঞ্জনে,

জমিয়ে খাওয়া গড়া মায়ের হাতে-

পিঠে পায়েস নলেন গুড়ের সাথে !


নদীর চরে দারুণ মাতামাতি-

সবাই মিলে মজার চড়ুইভাতি,

বেলা ফুরোয় ব্যাটে এবং বলে-

সন্ধ‍্যে হলেই ঠাঁইটি লেপের তলে !


সান্তাক্লজের ভর্তি খুশির ঝোলা-

মনে সবার যায় যে দিয়ে দোলা,

তাইতো সবাই অপেক্ষতে থাকি-

শীত আসতে আর কতদিন বাকি !!

0 comments: