সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

সুললিত
__________সেই মাসগুলো, মনে আছে কিছু, জলমানবী ?
আলোরা বিবর্তিত হতে হতে, পূর্ণ হয়ে যেত
চিকন কিছু জ্যোৎস্নার সারাৎসার, স্থান দিত শরীরে
মাথা তুলে তাকালেই অবয়ব, আমাকে আজও ছেয়ে ফেলে
তখনও সমুদ্র দেখিনি, চৌকাঠে আলপনা এঁকে চেনাতে তাই
কুচি কুচি কিছু জল আলগোছে ছুঁয়ে যেত কাঁধ
সুললিত তোমার গোছানো রান্নাঘর
সুললিত আমাদের লণ্ডভণ্ড স্নানঘর
সুললিত কিছু শিক্ষানবিশ রমণের পর!!!
এত পা হেঁটেও আঙুলে আঙ্গুল খেলা, তর্জনী চঞ্চল
সেই মাসগুলো মনে আছে জলমানবী
এক ফালি ঘরের কাহিনী
সুললিত স্ফটিক ঘুরেছে শরীরে
সুললিত রোদ পোড়ায় সাতটি তারার তিমিরে
এই জমানো খড়কুটো সময়ের অল্প ধরাছোঁয়া
আমি আক্ষরিক ভাবে কিছুটা গভীর বয়ে যাবো
কতটা তলালে জলমানবী, বলে দিয়ো, অতল হতে পাব !!

রূপকথারা
___________অনেক বছর পার করার কথা,
অল্পেতেই হারিয়ে গেছে সময়
প্রত্যেক কামরার দীর্ঘশ্বাস
নিক্তিতে মাপার থেকে ভাল
অসুস্থ বিকেলে ঝরাপাতা কুড়োই,
মন্থনের বিষম প্রদাহ,
তোমার বর্তমান বেডরুমের দেওয়াল
রুপকথার বিশ্বাসে স্থিতধী
-তবু নটে গাছটি মুড়োই!!
নতুন কলম কেনা আছে কবেই,
কে জানে মহাকাব্যের বিঘ্নেশ্বর কই,
কিম্বা
জটিল বৃহৎ পরম্পরার সরল হয় না
আমরা বুঝতে পারি নি
কোন স্টেশনে নামার কথা ছিল
টিকিটে হয়ত লেখা ছিল,
-কিন্ত কখনো প্রয়োজন ছিল না ।
Subscribe to:
Comments (Atom)
0 comments:
Post a Comment