সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

রবি ঠাকুর

কাকলি ঘোষ


রবি ঠাকুর রবি ঠাকুর

বিশ্ব জোড়া মান

মায়ের কাছে প্রথম শোনা

তোমার লেখা গান।


তোমার সুরে ভাসিয়েছিলাম

আমার গানের ভেলা

রবি ঠাকুর তোমায় নিয়ে

আমার মেয়েবেলা।


থর থর আবেগ মাখা 

কিশোর প্রেমের ভাষা

রবি ঠাকুর তুমিই আমার

প্রথম ভালোবাসা। 


তোমার সুরে পদ্য লেখা

তোমায় নিয়ে চলা

তোমার ভাষায় তোমার গানে

তোমার কথা বলা। 


শত বর্ষ পার হয়ে যায় 

শত বর্ষ আসে

সাধ্য কি আর কালের বল 

তোমার গতি নাশে !! 

0 comments: