সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 যাবোনা এখনই

জবা ভট্টাচার্য 


জলের অতল থেকে হাঁসফাঁস করে দুটো হাত বারবার উঠছে

শরীর জুড়ে বিষ পিঁপড়ের কামড়,

পাহাড়টার হাঁ করা ফাটলে পিলপিল করে ঢুকে যাচ্ছে 

পিঁপড়েগুলো।

যতদূর চোখ যায় সবুজ গাছেরা চ্যাটচ্যাটে লাল।

মাঝরাতে এইসব স্বপ্নে ঘুম ভেঙে যায় আজকাল।


আশ্চর্য কি জানেন !

ঘুম ভাঙলেই সুখ ছুঁয়ে যায়, চন্দ্রমায়া রাতে

আলো আর ঘুমমাখা চাঁদের ইন্দ্রজালে, অথবা

অযুত তারার চুমকির ঊর্মিজালে জড়ানো আকাশ দেখে।

বড়ো প্রিয় যোগিয়া রাগে মন গুনগুনিয়ে ওঠে---

"আছে দুঃখ, আছে মৃত্যু বিরহদহন লাগে

তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে"


তখন ব্ল্যাক কফির সব মিথ বিশ্বাস করতে ইচ্ছে করে,

বিশ্বাস করুন, ঠিক সেই সময়

, সিলিং থেকে টাঙানো দড়িটাকে বলতে পারি--

"তুমি আর আমায় ডেকোনা, আমি যাবোনা"।

0 comments: