সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
ছন্দে গড়া-পূজার ছড়া
তরুণ মিত্র
শপিং মলে নতুন কিছু
বোনকে নিয়ে রুমা
আলির সানাই বাজছে ভোরে
আসছে দেবী উমা।
মা আসছেন সরিয়ে দিয়ে
গরীব ঘরের ক্লান্তি,
দেশ থেকে আজ যাক বিদ্বেষ
আসুক ফিরে শান্তি।
পুজো আসছে কাশের পাতায়
শিশির ঝরে পড়ে
মেতে উঠছে খোকা-খুকি
সবার ঘরে ঘরে।
শিউলি ফুলের গন্ধ সুবাস
কেটে যাচ্ছে রোগ,
চারটি দিনই বলছি মাগো
সবার ভালো হোক।
Subscribe to:
Comments (Atom)
0 comments:
Post a Comment