সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
দায়ভার
জবা ভট্টাচার্য
অঙ্গরাগে শ্বেতশুভ্র চন্দন যখন
সুবাসিত ভোরের আঁচল ধরে
আমি পাখির আলোকিত ডানায়
হারানো হায়ারোগ্লিফিক পড়তে পড়তে
আল পেরিয়ে ধানক্ষেতে সোনালী শস্যের
ভাঁজে ভাঁজে,দুধ জমা শীষে লিখি বিলুপ্ত আত্মপরিচয়।
অতঃপর একান্ত একা ও নির্জন হওয়ার আগে
আদ্বিজচন্ডালের সম্যক মিলনে দাঁড়িয়ে
একবার অন্তত---
সেই আপনভোলা কবিকে বলব--প্রথার দাসত্ব ছেড়ে
ধর্ম ও পাপের কথা উচ্চারণ করো
সময় ও শূন্যতার কথা উচ্চারণ করো
স্বপ্ন ও সত্যের কথা উচ্চারণ করো
তুমিই পারবে।
Subscribe to:
Comments (Atom)
0 comments:
Post a Comment