সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 রবির আলোয়

  শান্তনু গুড়িয়া



 বোশেখ দিনে রবির আলো

 পরশ দিল প্রাণে,

 তোমায় ছুঁতে পারে ক'জন

 ক'জনই বা জানে?


 শ্রাবণ কাঁদে আপন মনে

 বুকে বাইশ লেখা ---

 তোমার গানে মাঝ নদীতে

 দাঁড় টানতে শেখা।


 আনন্দে কি কল্পনাতে

 তোমায় শুধু খুঁজি,

 সংকটে বা ঘোর আঘাতে

 তুমি আমার পুঁজি।


 ডুবতে থাকি, ভাসতে থাকি

 ভাবনা জাগে মনে ---

 সাগর সেঁচে মুক্তো তুলি

 ছড়াই উলুবনে !


 হাত বাড়িয়ে অন্ধকারে

 আগলে তুমি রাখো,

 রবি ঠাকুর এমনি করে

 হৃদয়ে মোর থাকো |

2 comments:

ছোটন গুপ্ত said...

খুব ভালো লাগলো কবি। ভালো থাকবেন।

Sanjay Banerjee said...

Besh bhalo laglo....sanjay bandyopadhyay