সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
একটা ডিম ভাতের গল্প
সুস্মিতা বিশ্বাস
বারো বছরের অভাগীর খুব আনন্দ। পাড়ার ক্লাবে আজ নাকি কোন নেতা আসবে। বিন্তী পিসি জিজ্ঞেস করছিলো , “কে আসবে লো অভাগী! কিছু জানোস?” অভাগী বলে, “নাগো পিসি জানিনা। আজ ডিম ভাত জুটবে জানি। ভাইকে তুমি একটু দেখো আমি ছুট্টে গিয়ে দেখি !”
ঘন্টা খানেক লাইনে দাঁড়িয়ে খাবার হাতে পেয়ে যেই তাড়াতাড়ি পালাবে ভাবছিল, অমনি পাড়ার দাদারা অভাগীকে বললো, “দাঁড়া তোর ফটো তুলি, ফেসবুকে আপলোড করবো। ক্যামেরার সামনে শুধু বলবি আমরা তোদের রোজ খাওয়াই।” অভাগী না বুঝেই ক্যামেরার সামনে বলে, “আমি আর ভাই আজ পেট ভরে খাব, তাই আমরা খুব খুশি।”
অভাগীর চেয়েও আজ বেশি খুশি পাড়ার দাদারা। তারা আজ ফটোতে হাজার হাজার লাইক পাবে।
Subscribe to:
Comments (Atom)
0 comments:
Post a Comment