সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 শীতচুরি 

অঙ্কুর রায় 


হাড় কাঁপানো 

শীতটা উধাও 

উধাও হাওয়া 

উত্তুরে ,

শীতগরীবের 

শীতটা চুরি 

করলো সে কোন 

শত্তুরে ?


শীতের ঘরে 

সিঁধ কেটেছে 

ঝঞ্ঝা নাকি 

পশ্চিমী !

পিঠে পায়েস 

চলছে তো বেশ ,

নলেন গুড়েই 

শীত চিনি ।


প্রতিবারই 

একই ব্যাপার 

পৌষ এলেই 

শীতচুরি ,

জষ্ঠিমাসে 

ঝঞ্ঝা বুঝি 

ঘুমায় দিয়ে 

লেপ মুড়ি !

4 comments:

Mita ghosh said...

বিউটিফুল!! ছড়া লেখার একদম উপযুক্ত মানুষ...🌷❤️

ANKUR ROY said...

ধন্যবাদ দিদি। এখনও অনেক পথ হাঁটতে হবে।

Prabir Bhattacherjee said...

দারুণ

ANKUR ROY said...

ধন্যবাদ।