সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
প্রতিকল্পের খোঁজে
অভিষেক ঘোষ
জীবনে অম্লজান তুমি, আবেগের শান্তিনিকেতন ।
তোমার অনুপস্থিতি, পোড়ায় এ পাপ দেহ-মন !
শ্রাবণের ধারা-পাতে, অক্ষরমালা ভিজতে থাকে,
ক্লান্ত কবি ক্ষান্ত দেয়, পান্ডুলিপি সরিয়ে রাখে ।
বাষ্পাকুল নতনেত্রে, ভানুসিংহ কথা বলে,
অলস যত দ্বিপ্রহরে, 'ছিন্নপত্র' পড়ে চলে ।
থাকুক ছন্দ পরমানন্দ 'গীতবিতান' জুড়ে,
আমরা হায় কবেই ফেলেছি, সহজপাঠ ছুঁড়ে !
সমুদ্রস্নানে যে তৃপ্তি আছে, রবীন্দ্রগানে-ও তাই,
তাই তো কেবল ঘুরে-ফিরে, তোমাতেই ফিরে যাই ।
Subscribe to:
Comments (Atom)
0 comments:
Post a Comment