সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 কিশলয়ের কালে

মৌসুমী চট্টোপাধ্যায় দাস


ঝরা পাতার পদধ্বনি মিলিয়ে যাচ্ছে লাল পাথরে,

ন্যাড়া মাথায় ফুল সেজেছে গুলমোহরের থরে থরে৷

পলাশ ডাকে শিমূলকে তার সঙ্গ দিতে দোল ঋতুতে,

মন উচাটন, ভাঙছে বাঁধন রাতের আকাশ নীলচে তুঁতে৷

লিকার চায়ের মতন পাতায় ঘুম ভাঙানো গন্ধ লেগে,

লাল লাল লাল আবীর নেশায় শেষ-শীতে মন উঠছে জেগে৷

হালকা হাওয়ার পলকা চলায় শালুক বোঁটায় খুন খারাপি,

কী দিয়ে আজ লাগাম ছাড়া শেকল ভাঙার ছন্দ মাপি?

গুন গুন গুন মন ভোমরার কোন কোন ফুল লাগছে ভালো?

রবির গানের অন্য মানে খুঁজছি শুনে 'আগুন জ্বালো'৷



0 comments: