সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


দুর্গোৎসব
গৌর গোপাল পাল

শরৎ আবার এলো ফিরে
একটি বছর পরে!
আনন্দেরই উৎসব ঘিরে
উঠবে গৃহ ভরে!!

হেরিটেজের পূজো এবার
লক্ষ লোকের ভীড়!
মন ভরিয়ে দেবে সবার
সবারই মন স্থির!!

এখো গুড়ের মুড়কি নাড়ু
হবে সবার ঘরে!
মেতে উঠবে রহিম তাড়ু
তখন পরস্পরে!!

নতুন পোষাক পরে সবাই
আসবে মায়ের থান!
নতুন সুরে নতুন কথায়
হবে নতুন গান!!

লিটিল ম্যাগে ছাপবে যত
গল্প নাটক কাব্য!
বাড়বে বহর বলবো কত
যতই না তা ভাববো!!

মেতে উঠবে তখন সবাই
হিংসা যাবে ভুলি!
সরিয়ে রেখে বিভেদে ভাই
করবো কোলাকুলি!!

0 comments: