সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 শিয়রে নির্বাচন

          মোহিত ব্যাপারী

নীতিহীন রাজনীতি আর দলাদলি।
উত্তাপ ছড়ায় চায়ের দোকান থেকে ময়দান।
শিয়রে নির্বাচন তাই এত আয়োজন।
চারিদিকে মহাসমারোহ উৎসব কলরব।
রাজনীতির জননেতা যত হারিয়েছে জনগণ সবে।
সবে মিলে কারসাজি কারবারি হয়েছে রাজ ব্যবসায়ী।
নীতিটাকে দূরে রেখে পাকিয়েছে হাত দুর্নীতিতে।
যত পাবো লুটে খাবো রাজনীতি জিন্দাবাদ।
আমি বড় নেতা, তুই জনগণ নচ্ছার।
আমায় কেন প্রশ্ন করিস হারামজাদা বজ্জাত ?
ফের যদি প্রশ্ন করিস, সোজা ভরে দেব জেলে।
আমার পা'চাটা পারিষদ যত বুদ্ধিমান প্রখর।
বুদ্ধির দোহাই পেড়ে কোনমতে পদ একখানা পেলে, 
করজোড়ে লেজ নাড়ে, কেবলই আমায় ভজে।
হারামজাদা নচ্ছার জনগণ যত, 
সারাক্ষণ কেন ঘেউ ঘেউ করিস পিছে পিছে ? 
আমারই খাস, আমারই দুর্নাম রটাস। 
কোন কিছুতেই মন ভরেনা তোদের। 
বলতে পারিস আর কত চাই তোদের ? 
সবাই আসলে নামেই জননেতা। 
জনগণকে পরিয়ে টুপি দল বদলায় ইচ্ছেমত। 
নির্বাচনের উত্তাপেতে মুখের ভাষা লাগাম ছাড়ে।
মুখের ভাষার কদর্যতায় বিকট সব গন্ধ ছাড়ে। 
ভাষাও যেন মুখ লুকাবে অন্ধকারে। 
দেশটা এবার বিদেশ হবে স্বপ্ন দেখে। 
আসলে বেঁচবে তাকে বেশ্যালয়ে। 

0 comments: