সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


 সূচকেরা বানভাসি

       অসীম দাস 


এক কেন্দ্রীক হয়ে গেছে পৃথিবীটা 

ক্ষমতার গুণে শায়ক- পাল্লা ভারী ,

সাম্যের ঘুড়ি পরিযায়ী পরবাসে 

প্রতিদ্বন্দ্বী থাকাটাও দরকারি ।


একনায়কের উথানে সম্মতি 

উলুখাগড়ারা বশ্যতা অভিলাষী ,

ফাঁকা মাঠে গোল , সভ্যতা কুটিপাটি 

অর্থনীতির সূচকেরা বানভাসি !


দিকে দিকে ওঠে স্বৈরতন্ত্রী ধ্বনি 

জনতার হাতে খড়কুটো সম্বল ,

ইস্তাহারের কাহিনি আসুক ফিরে 

বসুধার বুকে বসেছে জগদ্দল !


শ্রমিক শব্দ লিখলে শ্রমিক আসে ?

কৃষকের আর ছাত্র যুবার দল !

তবু লেখা হোক উঠুক অট্টহাসি 

একপেশে নয় , ইতিহাসই দেয় বল ।


রবিঠাকুরের ওরা কাজ করে কলে 

জীবনানন্দে কৃষাণই দেখায় পথ ,

বেরোতেই হবে সবুজের অভিযানে

বাজাতেই হবে ঐক্যতানের গৎ !

0 comments: