সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 বাংলা ভাষা বাংলা 

        অসীম দাস 


বাংলা আমার প্রাণের আরাম আদুরে দখিনা হাওয়া ,

বাংলা আলাপে ছিপ তিন দাঁড়ে ময়ূরপঙ্খী বাওয়া ।


বাংলা ভাষায় দোল খেয়ে যায় বসন্ত দুই বেলা ,

বাংলায় কথা বললে বিষাদ হেঁটে চলে যায় মেলা ।


বাংলা হরফে লেখা হলে জ্বর আপৎকালীন ঘামে ,

বাংলা চিঠিতে শিশিরে মুক্তো মায়া মেঘেদের খামে ।


বাংলা ধ্বনিতে কোজাগরী চাঁদ কৃষ্ণপক্ষে ফোটে ,

বাংলার ঢেউ- এ রবীন্দ্রনাথ শিলাইদহের বোটে ।


বাংলা ভাষায় ব্যারিকেড ভাঙ্গা জনতার নজরুল 

বাংলায় কথা বললে পরাগে যেচে ফুটে যায় ফুল ।


ভাষা - সহবাসে সীমান্ত-হরা দুই দেশে এক কবি 

বাংলা-বর্ণে জীবনানন্দ আঁকেন কবিতা-ছবি ! 


বুলেটে বিদ্ধ ইতিহাস জেগে ঢাকা আর শিলচরে,

মাতৃদুগ্ধে স্বরচিত স্বাদ ফিরে এসো প্রতি  ঘরে।

0 comments: