সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


 

এখনও সময় পেলে

সজল বন্দ্যোপাধ্যায়


এখনও সময় পেলে আকাশের তারা গুনি ।


চাঁদটাকে দেখি অপলক দৃষ্টিতে

দেখি নদীর কুলকুল বয়ে চলা

শুনি জালের ছপ ছপ শব্দ ।


ভরা দুপুরে শুনি বাউলের একতারার টুং টাং

কখনও কাকেদের কর্কশ 'ক্যা ক্যা' কলরব

কিংবা নির্জনতায় দীর্ঘশ্বাসের নিশ্চুপ পদধ্বনি ।


এখনও হয়তো বেঁচে আছি আমি

তাই গাছেদের ফিসফিসানি শুনি

দেখি মানুষের হানাহানি আর রক্তপাত ।


এখনও সময় পেলে অপেক্ষায় থাকি আমি

জানি সেই গাড়িটা একদিন আসবেই

যাতে চড়ে আমি চলে যাব সময়হীন এক দেশে ।

0 comments: