সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
ভরসা তুমি
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
তুমিই আলো এই বাঙালির,
তুমিই ভোরের শাঁখ,
রোজ আমাদের ঘরে ঘরে
পঁচিশে বৈশাখ।
তুমিই চাঁপার টাটকা সুবাস,
আকাশ ছোঁয়ার পাখ,
মনের কোণে ভরসা বোনে
পঁচিশে বৈশাখ।
সন্ধ্যাতারা, ঝড়ের হাওয়া,
ভুবনডাঙার মাঠ
সবই তুমি; জীবন জুড়ে
তোমার সহজপাঠ।
মানবপ্রেমের অর্চনাতে
তুমি চন্দন কাঠ,
আঁধার পথে মশাল জ্বালায়
তোমার বাণী পাঠ।
Subscribe to:
Comments (Atom)
0 comments:
Post a Comment