সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


         

ঝাঁসির রাণী

জনা বন্দ্যোপাধ্যায়


বোস বাড়ির ওই ছোট্ট খুকু

বয়সটি তার নয়,

রিণি, মিনি, টিনির দিকে

চোখ পাকিয়ে কয়,

"আমার কথা শুনবি তোরা,

নইলে পাবি সাজা!

লড়াই করে আমার সাথে

হারবে ব্রিটিশ রাজা!

বলছি আমি লক্ষ্মীবাঈ,

অটল আমার বাণী,

 ভারত জোড়া আমার নাম,

আমিই ঝাঁসির রাণী!"


এমন সময় এগিয়ে এসে

বলেন কাকা হেসে,

"মিছেই তুই ঝাঁসির রাণী,

ইংরেজ কই দেশে?"


বোকার মতো তাকায় খুকু,

উঠল সবাই হেসে।

অভিমানে ঝাঁকিয়ে মাথা

বলল জোরে শেষে,

"ইংরেজ নাই থাকল,আছে 

দেশদ্রোহী যত,

তাদের দমন করতে আমি

যুদ্ধে হব রত!"


খুশি হয়ে বলেন কাকা

খুকুর কথা শুনি,

"গরব করে বল রে সবাই

খুকু ঝাঁসির রাণী!"


জনা বন্দ্যোপাধ্যায়

0 comments: