সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

পঁচিশে বৈশাখ 

অজিত কুমার জানা 


রবি ঠাকুরের সাদা দাড়ি, 

      তাঁকে সবাই চিনি। 

ডাকঘরেতে দইওলা আর অমল,

       কাবুলিওলায় ছোট মিনি।।


টাপুর টুপুর বিষ্টি পড়ে, 

   ছড়ার নূপুর পায়। 

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, 

      আজও হৃদয় কাঁপায়।।


মেঘের কোলে রোদ হেসেছে, 

    খুকুর ছড়ার নৃত্য। 

আজও জুড়ায় চোখ দুটি, 

    কবির অনুভূতি সত্য।।


পঁচিশে বৈশাখ তাঁর জন্মদিন, 

     সবাই করি পালন।

তাঁরই লেখা গান কবিতায়, 

     চৌদিকে জাগে প্লাবন।। 

0 comments: