সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
| অঙ্কনঃঅর্কসৌম রায় |
ব্যাঙ ব্যাঙানির বিয়ে
দীনেশ সরকার
মেঘ জমেছে আকাশ জুড়ে
পাখ-পাখালি ডাকে
সূর্যিমামা দেয় যে উঁকি
কালোমেঘের ফাঁকে ।
গুড়ুম গুড়ুম ঢক্কা নিনাদ
মেঘের মারামারি
নামবে আগে কে এই ধরায়
চলে লড়াই তারই ।
বর্ষারানি মেঘের বুকে
বাজায় রিনিঝিনি
কোমর বাঁধে ধরার ধুলোয়
বাজাতে কিঙ্কিনি ।
ঝিলের ধারে ব্যাঙের সভা
ব্যাঙ ব্যাঙানির বিয়ে
বিয়ে করতে যাবে যে ব্যাঙ
টোপর মাথায় দিয়ে ।
ঝম্-ঝমা-ঝম্ ধারাপাতে
গাছগাছালি ভেজে
ব্যাঙ ব্যাঙানির বিয়ের সানাই
উঠলো বুঝি বেজে ।
Subscribe to:
Comments (Atom)
1 comments:
চিরদিনের ছড়ার আমেজ ছড়িয়ে আছে এই ছড়াটায়।
Post a Comment