সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
আমাদের বাংলাবাগান
শংকর দেবনাথ
আমাদের কাব্যসুধা
বহমান নদীর ধারায়
জীবনের গন্ধ মেখে
বয়ে যায় বোধির ধারায়।
আমাদের ছড়ার আলো
শিশুদের হাসির গানে
ফুলেদের ঘ্রাণের রঙে
জেগে রয় বাঁশির তানে।
আমাদের রূপকথারা
অরূপের গল্প শোনায়,
অসীমা নিত্য সাজায়
হৃদি-মন কল্প-সোনায়।
আমাদের গীতির প্রীতি
স্বপনের 'নন্দ-পুরে,
গড়ে দেয় ভালোর বাসা
হৃদয়ের ছন্দ-সুরে।
আমাদের গল্পালোকে
মননের গহন আঁকা,
নাটকে সময়জ্বরের
সচেতন দহন মাখা।
আমাদের বাংলাবাগান
সবুজের প্রাণের গাছে,
মেতে রয় অরূপ রূপে
ফুলে আর ঘ্রাণের নাচে।
Subscribe to:
Comments (Atom)
1 comments:
শব্দ আর ছন্দের ঝংকারের এমন জাদুতে যে অপূর্ব ছবিটা তৈরী হল তা মনে চিরদিন থেকে যাবে। এমন কবিতার জন্যই বোধহয় অনবদ্য শব্দটি তৈরী হয়েছে।
Post a Comment