সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

বিধবা সেজে

বরুণ চন্দ্র পাল 

জীবনসায়াহ্নে পৌঁছে শৈশবেদেখা একটা অলৌকিক ঘটনার গল্প বলছি । তখন আমার বয়স কতো বারো কি তেরো ? মাটির কোঠাঘরে আমি একলা থাকি । জায়গাসংকুলান তো বটে তারচেয়ে অধিক উদ্দেশ্য নির্জনপাঠ । প্রাকৃতিকবেগ তাড়া দেবেনা তাতো হয়না ? ঘরসংলগ্ন বাথরুম চল্ ছিলোনা তখনো । এটা গ্ৰামীণসংস্কার না অভাব তাও জানিনা ।কষ্ট হতো রাতে । ছোটটাও সারতে যেতেহতো  খুঁজেনিয়ে
বাইরের ফাঁকাজায়গা !
আমাদের ঘরটা আবার ভেতরদিক । সরুগলি বেয়ে আটদশটা বাড়ির পর ।খাড়া দেওয়ালগুলো ছায়াদেয় সত্যি রাত্তিরে অন্ধকারটা  হয়েওঠে ঘুঁটঘুঁটে আরো ও ঘোরালো । একাল সেকাল বলো আজগুবি
গল্পকথা শোনায় ঠাম্মামাত্র-ই । ব্যতিক্রম আমার-ও
হয়নি ? বরং ঠাম্মার কোলে মাথা রেখে ভয়মিশ্রিত কাহিনিগুলি শুনতে না-পেলে বা কাজের অজুহাতে
তিনি অরাজি হলে আমি জুড়ে দিতাম কান্না ? এমন কতোরাত্তির  ঘুমোতে পারিনি ....ক্লান্তিও লাগেনি আনন্দে ? লাভ একটা  গল্পগুলো আজো থেকে গেছে মস্তিষ্কগভীরে ...থ্যাঙ্ক ইউ ঠাম্মা !
বেণুকাকিমার গলায়ফাঁসে আত্মহনন ; খড়েরগাদায়
লুকোচুরি খেলতে গিয়ে কাঁচাবয়সী  সোনামণির আগুনে পুড়ে তার ঝলসানো দেহের বীভৎসতা ...ইন্দুপিসিকে কোন্ যৌবনরাক্ষস ঘাড়মটকে রক্তচুষে খাওয়ার উদ্ভট ও লোমহর্ষক ইতিবৃত্তগুলি কিছুতেই আমি হাতছাড়া করতে পারিনি ?
আসলটাই আসি । পেটেপাথর না বাচ্চা আসায় গোপনে হাতুড়ে ডাক্তার দিয়ে দেখাতে গিয়ে মারা গেলো রাঙাব-উদি । কমবয়সে মরলে আত্মা নাকি স্বর্গে পৌঁছোয়না ...ঘুপটিমেরে বসেথাকে আশপাশ ।
সবাই বলাবলি করে : সরুগলিটার ফাঁকা জানালায়  পা দুলিয়ে হিহি করে হাসে ! ঝাঁকড়া ঝাঁকড়া চুল...
গ্ৰামের মানুষগুলো যেন কেমন বলেই খালাস ? উপায় বলেনা । কেউ বুকে থুতু ছিটোয় .. চুপিচুপি রামনাম জপে ..কেউবা চোখ বুঁজে দে দৌড়্ ...
একদিন জোর তলপেটে চাপ টের পাচ্ছি । নেমে কাকে ডাকবো ?  খেটেখুটে মা ঘুমে কাদা । বাপ্-টাও
ভোঁস্ ভোঁস্ করে নাক ডাকছে ...সেটা অবশ্যই ছিলো জোছনা রাত । ম্যাঁয় পুরুষ হুঁ ...ভূত আবার কি ? দাদু বলতেন : ' না-দেখে আঁতাতে নেই ? '
- ' আঁচানো কি দাদু ? '
-' আঁচে পুড়ে যাওয়া যেমন । আগুনে পুড়লেই তার বেরিয়ে আসেরে দাদুভাই ? '
-' কী ব-ইলছো গো ? '
-' বিশ্বাস হচ্ছে সবমিলিয়ে সত্যকে চেনা ! ' নাজানি জিদ আমার বেড়েগেলো আরও...
ভয় সরেনি তখনো ।পা টিপেটিপে এগোচ্ছি । ইতিউতি ছেড়ে দৃষ্টি এখন অর্জুনের শরক্ষেপের মতো  উল্লিখিত স্থানটায় ... পেরিয়ে কাজ সারার প্রাকমুহুর্তে অদূরে চোখ রাখতেই অবাক ! বিধবা সেজে কে যেন বসে আছে । গা ছমছম ...
কাঁপছি আমি ঘেমে নেয়ে ভিজে গেছি ।চেঁচাতেও
পারছিনা.. আলগা হয়েগেছে প্যান্টের দড়িটা ;
জাপটে ধরা হাতের মুঠোয় ....শিউরে উঠছি !  দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো ।
তাহলেও  দাদুর কথামতো কাছে গিয়ে দেখলাম :ভগ্নবৃক্ষের কোটরে বেশকিছুটা দূরে
অবস্থিত নিমগাছটার ডালফাঁক ঠিকরে জ্যোৎস্নার আলো এমন  সৌন্দর্য্য-ভয়াল রুপমূর্তি সৃষ্টি করেছে ।
শিশু চরিত্র নয় ..দুর্বলচিত্ত যেকেউ মূর্চ্ছা যেতে পারে
অনায়াসেই ? আমিও কি তেমন ?
ফিরে এসে আমার কি হয়েছিলো  মনে নেই । চোখ খুলতেই দেখি : কোঠাঘর নয় একলাও ;  জটলায় শুয়ে আছি  ঠাম্মার কোলে । পিসিমা কাঁদতে কাঁদতে বলছেন :' সাহসটা বলিহারি তোর্ রে বীরে ... ভাগ্যিস্ গন্ডিকেটে পালিয়ে আসতে পেরেছিলি ?  খপ্-করে  ধরে যদি ঘাড় মটকে "...       
হোহো করে হাসছেন দাদুমশাই । ঠারে ঠারে বোঝাতে লাগলেন : ' শিক্ষাগুরু বিনিপয়সায়  শেখালেও  শিক্ষার্থীর  শিখন কিন্তু  আত্মবিশ্বাসের চেয়েও বেশি ? '
অলৌকিক শব্দটার বোধগম্যতায় সবাই এবার মাথা নাড়লো এবং আমাকে জড়িয়ে আদর করতে লাগলো ...

0 comments: