সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 বাংলাভাষা   

সুদীপ্ত বিশ্বাস  


'ক' এর পিঠে 'ত' লাফিয়ে যেই হয়েছে যুক্ত

চেষ্টা করেও 'ক' তবু্ও পারলো হতে মুক্ত?

'দ' চাপতেই 'ব' এর ঘাড়ে তৈরি হল শব্দ

'দ' বললো 'ব' ব্যাটাকে বেশ করেছি জব্দ।

'ষ' এর পিঠে 'ট' চাপতেই 'ষ' এর পেল তেষ্টা

মুক্তি পেতে 'ষ' তবুও করল অনেক চেষ্টা।

এরপরে সে একলা বসে যেই লিখেছে 'ষণ্ডা'

'ণ' এর ঘাড়ে পা দিয়ে 'ড' খেল মিঠাই-মণ্ডা।

'ল' এর পিঠে 'ল'-ই লাফালে মল্ল লড়ে লড়াই

নিজের পিঠে নিজেই চেপে 'ড' এর বড্ড বড়াই।

'দ' লাফিয়ে 'ন' ব্যাটাকে যেই করেছে বন্দি

সেই থেকে 'ন' আঁটছে শুধু একলা থাকার ফন্দি।

তারপরে 'ন' একলা বসে লিখতে গেল 'নন্দ'

তবুও তাকে ছাড়ল না 'দ', কপাল এতো মন্দ।

'ত' চাপতেই 'স' এর ঘাড়ে বাজার হল সস্তা

অল্প দামে বাজার করে ভরল সবাই বস্তা।

'ঙ' উঠে 'গ' এর পিঠে দেখিয়ে দিল রঙ্গ

এসব নিয়েই বাংলাভাষা, এসব নিয়েই বঙ্গ!

0 comments: