সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


 

সম্পাদকীয় 


জীবনের গল্প , গল্পের জীবন 


মানুষের জীবন জুড়ে কত গল্প । একজনের জীবনে প্রতিদিন যত ঘটনা ঘটে তার সবই তো অন্য কারও কাছে গল্পই । যখন কোন ঘটনা ঘটে না সেটাও একটা গল্প । এই গল্পগুলো শুধু ঠিকঠাক দেখা চাই তাহলেই চোখে পড়বে অজস্র সহস্র গল্প । এই জীবনের গল্পগুচ্ছ চলতে চলতে কখন যেন হয়ে যায় গল্পের জীবন । একটা জীবন অন্য জীবনের কাছে আসে , দূরে সরে যায় , মিলিত হয় , নতুন জীবন তৈরী করে । গল্পও তাই । দুটো গল্পও কাছে আসে , পাশে বসে , দূরে যায় , নতুন গল্পও তৈরী করে । গল্পের জীবন চলতে থাকে , চলতেই থাকে ।

মানুষ চিরদিনই ভালোবেসেছে গল্প - গল্প শুনতে চেয়েছে , অন্যকে বলতে চেয়েছে আর পড়তে চেয়েছে । আলোর আছে মাত্রই সাতটা রং । কিন্তু জীবনের অজস্র রং । যেখানে রং নেই সেখানেও আছে ধূসর রং । সেই ধূসরতারই কত যে গাঢ়তা । জীবন মানেই গল্প । তাই গল্পেরও অজস্র রং ।

দশ রং এর দশটা গল্প আমরা এলোমেলো সাজিয়ে দিলাম । একসাথে পড়তে পড়তে হয়তো চোখে পড়বে অন্য একটা রং , এগারো নম্বর রং ।

সব পাঠক বন্ধুদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ।

ধন্যবাদান্তে 

অঙ্কুর রায় 
সংখ্যার সম্পাদক 
অভিজিৎ চক্রবর্ত্তী 
প্রধান সম্পাদক 


সূচীপত্র 









0 comments: